✦ চিঠির টাইম ক্যাপসুল · সম্পূর্ণ ফ্রি

যে কথা আজ বলা হয় না,একদিন ঠিক পৌঁছে যায়।

সন্তানের জন্য, জীবনসঙ্গীর জন্য, আজকের অনুভূতিগুলো লিখে রাখুন। ছবি আর নিজের কণ্ঠের ভয়েসও রাখতে পারবেন। যেদিন ঠিক করে দেবেন, সেদিনই চিঠিটা তার ইমেইলে পৌঁছে যাবে, আর খোলার সময় খামটা সত্যিই খুলবে।

এনক্রিপ্টেড সংরক্ষণ পাসওয়ার্ড ছাড়া লগইন ওয়েব + মোবাইল
এক অ্যাকাউন্টে দুটি জগৎ

যাদের সবচেয়ে বেশি ভালোবাসেন, তাদের জন্য

একটা অ্যাকাউন্ট দিয়েই দুটো আলাদা জায়গায় লিখুন। প্রতিটার নিজের রং, নিজের মেজাজ, নিজের মুহূর্ত।

সন্তানের জন্য

তোমার জন্য জমা থাক

Someday, You'll Read This

প্রথম হাসি, প্রথম পা ফেলা, রাত জাগার গল্প। এমন সব মুহূর্ত, যা বড় হয়ে ও নিজে আর মনে রাখবে না।

  • গর্ভের সোনামণির জন্যও লিখুন, নাম ঠিক না হলেও চলবে
  • “১৮তম জন্মদিনে” লিখলেই তারিখ হিসাব হয়ে যায়, জন্মদিন বদলালে সেটাও বদলায়
  • বড় হয়ে নিজের ইমেইলে লগইন করলেই সব চিঠি খাম খুলে পড়তে পারবে
সন্তানের জন্য লিখুন
জীবনসঙ্গীর জন্য

চিরকাল তোমারই

Forever Yours

বিবাহবার্ষিকী, মন খারাপের রাত, দূরে থাকার দিন। ঠিক যেদিন দরকার, ভালোবাসার চিঠিটা পৌঁছে যাবে।

  • “যখন মন খারাপ হবে, তখন খুলো”: এমন চিঠি সাথে সাথে পৌঁছে যায়, সঙ্গী খুলবে দরকারের দিনে
  • দুজনেই লিখবেন, দুজনেই পড়বেন, আর চিঠির নিচে উত্তর দিতে পারবেন
  • বিবাহবার্ষিকীর ৩ দিন আগে মনে করিয়ে দেবে
সঙ্গীর জন্য লিখুন
কীভাবে কাজ করে

চার ধাপে একটা টাইম ক্যাপসুল

ইমেইলে লগইন

পাসওয়ার্ড লাগবে না। ইমেইলে আসা ৬ অঙ্কের কোড দিলেই হবে।

মন খুলে লিখুন

টাইপ করুন বা মুখে বলুন। সাথে ছবি আর ভয়েস রাখুন।

দিন ঠিক করুন

নির্দিষ্ট তারিখ, জন্মদিন, বা “যখন দরকার হবে”।

বাকিটা Someday-র

নির্দিষ্ট দিনে সুন্দর ইমেইল যাবে, আর পড়ার সময় খামটা খুলবে।

ফিচার

শুধু লেখা না, একটা পুরো স্মৃতি

যত্ন করে বানানো ছোট ছোট ফিচার, যাতে প্রতিটা চিঠি আলাদা হয়।

ভয়েস টাইপিং

বাংলায় মুখে বলুন, লেখা হয়ে যাবে। নিজের AI কী দিলে আরও নিখুঁত হয়।

নিজের কণ্ঠ

চিঠির সাথে নিজের কণ্ঠের ভয়েস মেসেজ রাখুন। বছর পরেও শুনতে পাবে।

পোলারয়েড ছবি

ছবি দিন। লোকেশনের তথ্য মুছে, ছোট করে, নিরাপদে রাখা হয়।

AI দিয়ে গুছিয়ে নিন

বানান ঠিক করা, আরও আবেগী করে লেখা, ইংরেজিতে অনুবাদ, লেখার আইডিয়া।

খাম খোলার অ্যানিমেশন

সিল ভাঙে, খাম খোলে, শব্দগুলো একে একে ফুটে ওঠে।

স্মৃতির টাইমলাইন

কোন বছরে কোন চিঠি পৌঁছাবে, সব এক জায়গায়, বছর ধরে সাজানো।

মেমোরি বুক

সব চিঠি একসাথে সুন্দর বই আকারে প্রিন্ট বা PDF করে রাখুন।

পড়ার নোটিফিকেশন

প্রাপক চিঠি খুললেই জানতে পারবেন, আর উত্তরও পড়তে পারবেন।

জন্মদিন আর বার্ষিকী

বিশেষ দিনের আগে মনে করিয়ে দেবে, যাতে লিখতে ভুলে না যান।

“একদিন তুমি বড় হবে, আমাকে হয়তো অনেক প্রশ্ন করবে। উত্তরগুলো আজই লিখে রাখলাম, যেদিন জানতে চাইবে, সেদিন পেয়ে যাবে।”
— একজন বাবা, Someday-তে
নিরাপত্তা

আপনার কথাগুলো শুধু তারই জন্য

এগুলো জীবনের সবচেয়ে ব্যক্তিগত লেখা, তাই নিরাপত্তা আমাদের প্রথম কাজ।

  • এনক্রিপ্টেড সংরক্ষণচিঠি, উত্তর, ছবি আর ভয়েস সার্ভারে এনক্রিপ্ট করে রাখা হয় (XSalsa20-Poly1305)।
  • পাসওয়ার্ড ছাড়া লগইনচুরি হওয়ার মতো কোনো পাসওয়ার্ড নেই। প্রতিবার ১০ মিনিটের কোড, আর বারবার ভুল কোড দিলে লক হয়ে যায়।
  • ডিভাইস কন্ট্রোলনতুন ডিভাইস থেকে লগইন হলে ইমেইল আসে। যেকোনো ডিভাইস এক ক্লিকে লগআউট করতে পারবেন।
  • শুধু প্রাপক পড়তে পারেচিঠি পৌঁছানোর আগে প্রাপকও দেখতে পারে না। ছবির GPS তথ্য মুছে ফেলা হয়।
  • আপনার ডেটা আপনারযেকোনো সময় সব ডেটা ডাউনলোড করতে পারবেন, বা পুরো অ্যাকাউন্ট মুছে দিতে পারবেন।
ওয়েব বা মোবাইল, যেটা সুবিধা

এক অ্যাকাউন্ট, সব জায়গায়

ব্রাউজারেই চালান, অথবা Android অ্যাপ নামিয়ে নিন। একই ইমেইলে লগইন করলে সব চিঠি, ছবি আর ভয়েস দুই জায়গাতেই পাবেন। চাইলে ওয়েবসাইটটাকেই অ্যাপের মতো হোম স্ক্রিনে রাখতে পারবেন।

প্রশ্নোত্তর

যা জানতে চান

হ্যাঁ, সম্পূর্ণ ফ্রি। শুধু ভয়েস টাইপিং আরও নিখুঁত করতে বা AI দিয়ে লেখা গোছাতে চাইলে নিজের Groq (ফ্রি পাওয়া যায়) বা xAI Grok-এর API কী সেটিংসে যোগ করতে হবে। AI ছাড়াও Someday পুরোপুরি চলে।
কোনো সমস্যা নেই। ইমেইল ছাড়াই লিখতে থাকুন। বড় হলে ওর ইমেইল যোগ করে দিলেই আগের সব চিঠি নির্ধারিত দিনে সেখানে যাবে। পাঠানোর দিন চলে এসেছে অথচ ইমেইল নেই, এমন হলে আপনাকে জানানো হবে।
“গর্ভে আছে” বেছে নিন। নাম ছাড়াই “সোনামণি” হিসেবে লিখতে পারবেন। জন্মের পর নাম আর জন্মতারিখ দিলে জন্মদিনভিত্তিক চিঠিগুলোর তারিখ নিজে থেকেই ঠিক হয়ে যাবে।
চিঠি ডাটাবেজে এনক্রিপ্ট হয়ে থাকে, আর সার্ভার প্রতি ঘণ্টায় দেখে কোন চিঠি পাঠানোর সময় হয়েছে। এর পাশাপাশি যেকোনো সময় সব চিঠি এক্সপোর্ট করে বা মেমোরি বুক প্রিন্ট করে নিজের কাছেও রেখে দিতে পারবেন।
না। নির্ধারিত দিনের আগে প্রাপক চিঠিটা দেখতেও পায় না, শুধু জানতে পারে কেউ তার জন্য কিছু জমিয়ে রেখেছে। পৌঁছানোর পর শুধু প্রাপক নিজের অ্যাকাউন্টে লগইন করে পড়তে পারে।
একই অ্যাকাউন্ট, একই চিঠি। ওয়েবে লেখা চিঠি অ্যাপে দেখা যাবে, অ্যাপে লেখা চিঠিও ওয়েবে।

আজকের দিনটা কাল আর ফিরবে না

প্রথম চিঠিটা লিখতে এক মিনিটও লাগবে না।

ফ্রি অ্যাকাউন্ট খুলুন